নিউজ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ১,০০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ।
শুক্রবার (০৩ এপ্রিল ২০২৬) রাত প্রায় ৯টা ৪০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় পোল্ডার রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নারায়ণগঞ্জের সম্মানীয় উপপরিচালক হুমায়ুন কবির খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক কাজী কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে মোঃ সিরাজুল হক (৫৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোঃ সিরাজুল হক ফেনী জেলার সদর থানার পশ্চিম রামপুর এলাকার মৃত মমতাজ মিয়ার ছেলে। তার মায়ের নাম মৃত রইচা খাতুন।
এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

