স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের দক্ষিণ মাসদাইর ঘোষের বাগ নিবাসী এনায়েতনগর ইউনিয়নের প্রবীণ আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক আলেপ চাঁন প্রধান (৮১) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (৬ এপ্রিল) রাত ৮টায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার সকাল ৯টায় মাসদাইর সিটি করপোরেশন মসজিদে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের জানাজায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন বৃহত্তর মাসদাইর পঞ্চায়েতের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাদির প্রধান, বাইতুল মামুর জামে মসজিদের মোতওয়াল্লি ও সমাজসেবক আলহাজ্ব নাছির উদ্দিন জুলহাস সরদার, হাজ্বী মোঃ শাহজাহান মাদবর মেম্বার, হাজ্বী মোঃ আতাউর রহমান প্রধান মেম্বার, পঞ্চায়েতের যুগ্ম সম্পাদক হাজ্বী মোঃ জালাল উদ্দিন প্রধান, সমাজসেবক হাজ্বী মোঃ নাছির উদ্দিন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, বিএনপি নেতা নাদিম হাসান মিঠু, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম আলমগীর, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান প্রধান, সাবেক মেম্বার ভাষানী প্রধানসহ অনেকে।
মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

