স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জ বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য মরহুম তাঁরা মিয়া (তারু সরদার) এর ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ করেছে বিভিন্ন মহল।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে ফাউন্ডেশনের সদস্যরা মরহুমের রাজনৈতিক জীবন ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা ও রাজনৈতিক বিকাশে তাঁরা মিয়ার অবদান ছিল অসামান্য, যা সময়ের সঙ্গে আরও উজ্জ্বল হয়ে উঠবে।
বক্তারা আরও উল্লেখ করেন, মরহুম তাঁরা মিয়া (তারু সরদার) ছিলেন একজন প্রভাবশালী ও জনবান্ধব নেতা, যিনি দেশপ্রেম, সততা এবং জনসেবার মাধ্যমে মানুষের হৃদয়ে স্থায়ী স্থান করে নিয়েছেন। তাঁর নেতৃত্বগুণ ও মানুষের প্রতি দায়বদ্ধতা বর্তমান প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে আছে।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, “তাঁর স্বপ্ন ও নীতি আমাদের অনুপ্রেরণা। আমরা তাঁর দেখানো পথ অনুসরণ করে সমাজ ও রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছি।”
এসময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

