নারায়ণগঞ্জ বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য মরহুম তাঁরা মিয়া (তারু সরদার)-এর ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ করেছে সংশ্লিষ্ট ফাউন্ডেশনের সদস্যরা।
এ উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় বক্তারা তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, ত্যাগ ও অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে তাঁরা মিয়া (তারু সরদার) যে অবদান রেখেছেন, তা ইতিহাসে অম্লান হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, তিনি শুধু একজন রাজনীতিবিদই ছিলেন না, বরং একজন সত্যিকারের জননেতা ছিলেন, যিনি মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে দাঁড়াতেন। তাঁর সততা, নেতৃত্বগুণ এবং জনগণের প্রতি দায়বদ্ধতা আজও রাজনৈতিক অঙ্গনে অনুকরণীয়।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, “তাঁরা মিয়া (তারু সরদার)-এর স্বপ্ন ও নীতিই আমাদের অনুপ্রেরণা। আমরা তাঁর দেখানো পথে থেকেই সমাজ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি।”
শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে উপস্থিত সকলে তাঁর আদর্শকে ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

