আজ ১১ এপ্রিল ২০২৬, শনিবার নারায়ণগঞ্জ সদর উপজেলার গোদনাইল ইউনিয়ন ভূমি অফিসে অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংশোধন সংক্রান্ত ‘ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প’ শীর্ষক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ সদরের সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে ভূমি সংক্রান্ত তথ্য হালনাগাদ ও সংশোধনের বিষয়ে জনসাধারণকে সরাসরি সেবা প্রদান করা হয়। এতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে প্রয়োজনীয় সেবা গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। তিনি সেবাগ্রহীতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সেবা গ্রহণের অভিজ্ঞতা মনোযোগ সহকারে শোনেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার, সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), ভূমি অটোমেশন সেবাগ্রহীতা এবং সংশ্লিষ্ট ইউনিয়নের সাধারণ জনগণ।

