নারায়ণগঞ্জের ফতুল্লায় মেঘনা তেলের ডিপোতে জাহাজ থেকে ডিজেল নামানোর সময় পাম্পের মেশিন থেকে ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে নদীর তীর। এসময় ডিপোর কর্মকর্তা কর্মচারী সহ আশপাশে আগুন আতংক ছড়িয়ে পড়ে। তখন ডিপোর নিজস্ব ব্যবস্থাপনায় ধোয়া নিবারন করা হয়।
শনিবার (১১ এপ্রিল) রাত ৮টার দিকে ফতুল্লার ফাজিলপুর এলাকায় অবস্থিত ডিপোতে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারি পরিচালক আব্দুল্লাহ আল আল আরেফীন জানান, করিম গ্রুপ সেপ্টি ফাস্ট নামে একটি জাহাজ থেকে মেঘনা ডিপোতে রাতে ডিজেল নামাচ্ছিলেন। এসময় পাম্পের বিয়ারিংয়ে স্পার হয়ে ধোয়া উঠে। ধোয়ায় নদীর তীর আচ্ছন্ন হয়ে পড়লে আতংক ছড়িয়ে পড়ে। এসময় খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়। আমাদের ইউনিট গিয়ে দেখেন জাহাজ ও ডিপোর নিজস্ব ব্যবস্ব্যবস্থ ধোয়া নিবারন করেছে। কোন ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থলে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত আছেন।

