নারায়ণগঞ্জের ফতুল্লার বাসিন্দা শাহরিয়ার হাসান ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার স্বতন্ত্র ‘ডি’ ইউনিটে ধর্মতত্ত্ব অনুষদে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি মেরিট তালিকায় ২১৬তম স্থান অর্জন করেছেন। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য তার এই সাফল্য এসেছে।
গত ১২ এপ্রিল অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় ১৩ এপ্রিল রাতে।
শাহরিয়ারের স্থায়ী ঠিকানা বগুড়ার কাহালুতে হলেও তিনি বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লায় বসবাস করছেন।
তিনি কাহালুর বামুজা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা থেকে দাখিল (এসএসসি) এবং নওগাঁ সদর উপজেলার নামাজগড় গাউছুল আজম কামিল মাদ্রাসা থেকে আলিম (এইচএসসি) সম্পন্ন করেন।
তার এই অর্জনে পরিবার, স্বজন এবং স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

