নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক স্থাপনা বোস কেবিন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের স্মৃতিবিজড়িত এই স্থানে পরিদর্শন এবং বিখ্যাত চায়ের স্বাদ গ্রহণের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে পোস্টে।

পোস্টে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, “বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের স্মৃতিবিজড়িত বোস কেবিন ঘুরে দেখলাম। এখানকার বিখ্যাত চায়ের স্বাদ নেওয়ার পাশাপাশি বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে আরও জানার সুযোগ হলো।”
ইংরেজিতে দেওয়া বক্তব্যে তিনি লেখেন, “Visited Bose Cabin, a symbol of Bangladesh’s independence movement. Great to learn more of Bangladesh’s history while trying the iconic tea.”
নারায়ণগঞ্জের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে বোস কেবিনের নাম। দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানটি তার ঐতিহ্যবাহী চায়ের জন্য পরিচিত। মার্কিন দূতাবাসের এই পোস্টের মাধ্যমে নারায়ণগঞ্জের ঐতিহাসিক স্থানটি আবারও আলোচনায় এসেছে।
বোস কেবিন শুধু চায়ের জন্যই নয়, বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের স্মৃতিবাহী স্থান হিসেবেও পরিচিতি বহন করে।

