ঢাকা–নারায়ণগঞ্জ রুটে ভাড়া বৃদ্ধি অযৌক্তিক, যাত্রী হয়রানি বন্ধের দাবি
৫ টাকা বাড়ানোকে নাশকতামূলক সিদ্ধান্ত আখ্যা, স্বচ্ছ ভাড়া নির
ঢাকা–নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫ টাকা বৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক বলে মন্তব্য করেছেন জাতীয় ছাত্র শক্তি নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক আবিদ রহমান। তিনি অভিযোগ করেন, ঘন ঘন ভাড়া বৃদ্ধি ও বিভিন্ন অজুহাতে যাত্রীদের হয়রানি করা হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
শনিবার দেওয়া এক বিবৃতিতে আবিদ রহমান বলেন, বাস মালিক সমিতির এমন সিদ্ধান্ত সাধারণ যাত্রীদের ওপর বাড়তি অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে। কোনো ধরনের যৌক্তিক ব্যাখ্যা ছাড়াই বারবার ভাড়া বাড়ানো গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত এই অনিয়ম বন্ধ করা এবং ভাড়া নির্ধারণে স্বচ্ছ ও যৌক্তিক ব্যবস্থা নিশ্চিত করা। অন্যথায় সাধারণ মানুষের ক্ষোভ আরও বাড়বে বলে তিনি সতর্ক করেন।
বিবৃতিতে তিনি অবিলম্বে বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি জানান।

