নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার এসোসিয়েশনের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনে প্রতিটি পদে একক প্রার্থী থাকায় সংবিধানের ২৬(এফ) ধারা অনুযায়ী সকল প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা কমিটি।
নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার ও কর উপদেষ্টা মো. আজিজুর রহমান মিঠু এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
নির্বাচিতরা হলেন: সভাপতি পদে অ্যাডভোকেট এম. এস. এ. মনির, সিনিয়র সহসভাপতি পদে কর উপদেষ্টা মো. আলী জিন্নাহ খান, সহসভাপতি পদে অ্যাডভোকেট মো. মোশাররফ হোসেন মিটু, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ আলী, সহসাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আনিছুর রহমান লিংকন, কোষাধ্যক্ষ পদে কর উপদেষ্টা মোহাম্মদ আব্দুর রহমান, লাইব্রেরি সম্পাদক পদে কর উপদেষ্টা মো. নাজমুল হক, সাংস্কৃতিক সম্পাদক পদে কর উপদেষ্টা মো. রাকিব হোসেন, সমাজকল্যাণ সম্পাদক পদে কর উপদেষ্টা প্রণব কুমার রায়, লিগ্যাল এইড সম্পাদক পদে অ্যাডভোকেট মো. জুবের আলম জীবন এবং তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে অ্যাডভোকেট আক্তারুজ্জামান।
এছাড়া নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. আব্দুল জলিল দেওয়ান, অ্যাডভোকেট রতন কান্তি ধর, অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন (১), অ্যাডভোকেট এইচ. এম. মাহাবুবুল হক, অ্যাডভোকেট মোহাম্মদ নবী হোসেন, অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম, কর উপদেষ্টা মো. নাসির উদ্দিন (২) এবং অ্যাডভোকেট মো. ওয়াসীম আকরাম।

