জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন নারায়ণগঞ্জ কলেজ শাখার আংশিক সমন্বয়কারী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আবিদ রহমানকে ১ নম্বর প্রধান সমন্বয়কারী করা হয়েছে। ইমামুল হাসান ইফরান ও অনন্ত শেখের নেতৃত্বে এ কমিটি গঠন করা হয়।
১৭ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি গঠনের তথ্য জানানো হয়।
কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে রয়েছেন আবিদ রহমান, ইমামুল হাসান ইফরান ও অনন্ত শেখ।
কমিটির সদস্যরা হলেন আমান নাজিম অভ্রান্তিক, তাহসিন, হাফিজুর রহমান, ফারাবির আহমেদ তাহসান, মোহাম্মদ নাবিল আহমেদ খান, ইমতিয়াজ হোসেন জিহাদ ও ইমামিন আহমাফ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নারায়ণগঞ্জ কলেজ শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিটিটি অনুমোদন করেন জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক আমিনুল ইসলাম ও সদস্য সচিব মো. জহিরুল ইসলাম।

