রাষ্ট্রপতির পিএ পরিচয়ে গ্রেফতারকৃত আ.লীগ নেতাকে ছেড়ে দিতে ফতুল্লার ওসিকে ফোন দেয়ার ঘটনা ঘটেছে।
বৈষম্য বিরোধী আন্দোলনের ৩ টি মামলার আসামী ও কুতুবপুর ইউনিয়ন ৩ ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শারজাহান সরকার কে পুলিশ বুধবার বিকেলে গ্রেপ্তার করে। রাত ১২ টার দিকে ফতুল্লা মডেল থানার ওসির সরকারি মোবাইল ফোনে কল আসে তাকে ছেড়ে দিতে। তাও আবার যেনতেন ফোন নয়। একেবারে রাষ্ট্রপতির পার্সোনাল এসিস্ট্যানের ফোন কল।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, তিন মামলার আসামী ও কুতুবপুর ইউনিয়ন ৩ ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শারজাহান সরকার কে বুধবার বিকেলে ভুইগড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। রাত ১২ টার দিকে তার সরকারি নাম্বারে ০১৩৩৭৫৯৬১৩৪ নাম্বার থেকে একটি ফোন আসে। ফোনের অপর প্রান্ত থাকা ব্যক্তিটি নিজেকে প্রেসিডেন্টের পার্সোনাল এসিস্ট্যান্ট পরিচয় দিয়ে শারজাহান সরকার কে ছেড়ে দিতে বলে। ওসি তখন বলেন, সেতো আওয়ামীলীগের পদধারী নেতা এবং একাধিক মামলার আসামী। তারপরও তাকে ছেড়ে দেওয়ার কথা বলে। প্রথম থেকে তার সন্দেহ হওয়ার তিনি তাকে ভিডিও কলে কথা বলতে বলেন। সে আর ভিডিও কল দেয়নি কথাও বলেন নি।
তবে যে নাম্বারটি দিয়ে কথা বলেছে কলার ট্রুতে ছবি সহ তার নাম ভেসে উঠে “জোনায়েত হোম কিপার”।

