নারায়ণগঞ্জের আলোচিত আজমেরী ওসমানের প্রধান সহযোগী সন্ত্রাসী আক্তার নূরকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার রাতে শহরের খানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসানুজ্জামান।
পুলিশ সূত্রে জানা গেছে, আক্তার নূর দীর্ঘদিন ধরে আজমেরী ওসমানের প্রধান সহযোগী হিসেবে কাজ করতেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় চাষাড়ায় প্রকাশ্যে গুলি বর্ষণের ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে।
এছাড়া সম্প্রতি ভিডিও কলের মাধ্যমে আজমেরী ওসমানের সাথে যোগাযোগ করে শহরে একাধিক মিছিল করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এ বিষয়ে ডিবি জানায়, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

