নারায়ণগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীতে র্যালি করেছে নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) শহরের খানপুর এলাকা থেকে র্যালি বের করা হয়।
র্যালিতে নেতৃত্ব দেন জেলা যুব দলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব ও সদস্য সচিব মশিউর রহমান রনি।
এসময় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের সর্বস্তরের নেতাকর্মী ও নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানান তারা।

