বাংলাদেশ ক্রিকেটের টেকসই উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গুরুত্বপূর্ণ ‘Exchange of Ideas on Growth & Development of Bangladesh Cricket’ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন নারায়ণগঞ্জের পরিচিত ক্রীড়া সংগঠক ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।
সোমবার (১৫ জুন) ঢাকার ওয়েস্টিন হোটেলের বলরুমে অনুষ্ঠিত এ আয়োজনে বিসিবি বোর্ড অব ডিরেক্টরসের পাশাপাশি দেশের বিভিন্ন বিভাগ ও জেলার কাউন্সিলররা অংশ নেন। অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেটের তৃণমূল উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, প্রতিভা বিকাশ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাম্প্রতিক সময়ে মশিউর রহমান রনি নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসেবে ২০২৬ সালের বিসিবি কাউন্সিলর হিসেবে মনোনীত হয়েছেন। সেই দায়িত্বের অংশ হিসেবেই তিনি এ গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
রাজনৈতিক অঙ্গনে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও সক্রিয় সম্পৃক্ততার কারণে মশিউর রহমান রনি ইতোমধ্যে আলোচনায় রয়েছেন। সংশ্লিষ্টদের প্রত্যাশা, জাতীয় পর্যায়ের এমন প্ল্যাটফর্মে তার অংশগ্রহণ ভবিষ্যতে নারায়ণগঞ্জের ক্রীড়া উন্নয়ন এবং নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।

