জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। ১ জুলাই রাতে নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার ও সদস্য সচিব তামজিদ জোবায়ের-এর অনুমোদনক্রমে এবং সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান-এর সুপারিশে আগামী ছয় মাসের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কুতুবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভূইগড় এলাকার কৃতিসন্তান আতিকুর রহমান মুন্না।
দায়িত্বপ্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় আতিকুর রহমান মুন্না বলেন, “জুলাই মাস আমাদের ঐতিহ্যের মাস। এই মাসের প্রথম দিনে গঠিত হওয়া কমিটিতে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি তা যথাযথভাবে পালন করবো ইনশাআল্লাহ। আমার কাছে অর্পিত এই দায়িত্বে রয়েছে রক্তের দায়। এই দায়বদ্ধতা কখনোই ক্ষুণ্ণ হতে দেবো না। সবার কাছে দোয়া চাই।”
স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে আতিকুর রহমান মুন্না ফতুল্লা থানা এলাকায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

