বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে নির্ধারিত কর্মীদের অংশগ্রহণে এক কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে আয়োজিত এ সভায় আদর্শিক, সাংগঠনিক ও নৈতিকভাবে দক্ষ কর্মী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
সংগঠনের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আনাস আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একজন কর্মীর প্রকৃত শক্তি তার আদর্শিক দৃঢ়তা, ইলম, তাকওয়া ও সাংগঠনিক শৃঙ্খলার মধ্যে নিহিত। ব্যক্তি গঠন ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়। তাই প্রতিটি কর্মীকে কুরআন ও সুন্নাহর আলোকে নিজেকে গড়ে তুলে নিয়মিত অধ্যয়ন, আত্মসমালোচনা, সাংগঠনিক দায়িত্ব পালনে নিষ্ঠা এবং দাওয়াতি কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ের বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় আদর্শবান, যোগ্য ও দায়িত্বশীল কর্মীবাহিনী গড়ে তোলাই ছাত্র মজলিসের অন্যতম লক্ষ্য। দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের কল্যাণে প্রতিটি কর্মীকে সর্বোচ্চ ত্যাগ ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
সভার শুরুতে দারসুল কুরআন পেশ করেন খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী।
নারায়ণগঞ্জ জেলা শাখার সেক্রেটারি কামরুল হাসান মিরাজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক নারায়ণগঞ্জ জেলা সভাপতি ও ইসলামী যুব মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি রিফাত আহমদ সাজিদ এবং ইসলামী যুব মজলিস ফতুল্লা থানা শাখার সভাপতি আয়ান আরিজ শিপন।
এছাড়া উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার প্রশিক্ষণ সম্পাদক শাফিন আব্দুল্লাহ শাকিল, ফতুল্লা থানা সভাপতি নূর নবী ইসলাম নাঈম, সরকারি তোলারাম কলেজ শাখার সভাপতি আমির মুহাম্মদ সিয়াম, ফতুল্লা থানা সেক্রেটারি আবু হুরায়রা, নাজিম হাসান স্বপ্ন, আবু সাঈদ সুমনসহ জেলা ও থানা পর্যায়ের নেতাকর্মীরা।

