প্রেস বিজ্ঞপ্তি : শহীদ মাওলানা নুরুল ইসলাম ফারুকী (রহ.) হত্যাকাণ্ডের দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু বিচার এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবিতে নারায়ণগঞ্জে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা নারায়ণগঞ্জ জেলা শাখা।
রোববার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে নেতৃবৃন্দ বলেন, মাওলানা নুরুল ইসলাম ফারুকী (রহ.) হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে হত্যাকাণ্ডের পরিকল্পনা, সহযোগিতা কিংবা অন্য কোনোভাবে নেপথ্যে জড়িত ব্যক্তিদেরও শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে আলোচিত এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা প্রয়োজন। তারা আশা প্রকাশ করেন, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রকৃত অপরাধীদের বিচারের মুখোমুখি করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

