নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে ওয়াটার এটিএম স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। সিটি করপোরেশনের প্রশাসক মো. সাখাওয়াত হোসেন খানের উদ্যোগে নেওয়া পরিকল্পনায় প্রতি লিটার বিশুদ্ধ পানি মাত্র ৮০ পয়সায় সরবরাহের কথা জানানো হয়েছে।
পরিকল্পনাটি বাস্তবায়িত হলে নির্ধারিত মূল্য পরিশোধ করে ওয়াটার এটিএম থেকে পানি সংগ্রহ করতে পারবেন নগরবাসী। এতে স্বল্প খরচে বিশুদ্ধ পানি পাওয়ার সুযোগ তৈরি হতে পারে।
তবে এটি এখনো পরিকল্পনা পর্যায়ে রয়েছে।
সূত্র: নিউজ নারায়ণগঞ্জ

