নারায়ণগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা জাহানারা বেগম আর নেই
নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা জাহানারা বেগম আর নেই। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯২ বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ১২ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ৭টা ১০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জাহানারা বেগম দীর্ঘদিন নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীকে শিক্ষা ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে গড়ে তুলেছেন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর ছেলেরা হলেন কেন্ট স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক জাবেদ ইকবাল খান ও আসিফ ইকবাল খান। তাঁর একমাত্র মেয়ে তাসকিনা খান।
জাহানারা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জ্যেষ্ঠ আইনজীবী ড. তৈমুর আলম খন্দকার। তিনি মরহুমার মামী শাশুড়ি।
জাহানারা বেগমের মৃত্যুতে নারায়ণগঞ্জের শিক্ষা অঙ্গন ও তাঁর সাবেক শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও অসংখ্য শিক্ষার্থী গভীর শোক প্রকাশ করেছেন।
মরহুমার রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছে তাঁর পরিবার।

