নারায়ণগঞ্জ ব্যাচ-০৮ ফুটবল চ্যাম্পিয়নশিপ-সিজন: ০১-এর ফাইনালে বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়কে ৩–০ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের ইসদাইর ক্যাপ্টেন’স অ্যারেনা ফুটবল টার্ফে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের খেলোয়াড়রা। শেষ পর্যন্ত প্রতিপক্ষের জালে তিনবার বল পাঠিয়ে ৩–০ গোলের জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে দলটি।
এই টুর্নামেন্টে নারায়ণগঞ্জের চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০০৮ ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো— আদর্শ স্কুল, নারায়ণগঞ্জ; বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়; হরিহরপাড়া উচ্চ বিদ্যালয় এবং হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়।
শিক্ষার্থীদের দীর্ঘদিন পর একত্রিত করে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে ছিল প্রতিযোগিতার পাশাপাশি বন্ধুত্ব, স্মৃতিচারণ ও পারস্পরিক সৌহার্দ্যের আবহ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সাবেক শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি ও বন্ধন আরও দৃঢ় করাই ছিল এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
ফাইনালে ৩–০ গোলের জয় দিয়ে হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের শিক্ষার্থীরা প্রথম আসরের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

