নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, জেলা সভাপতি আনাস আহমদ
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখার ২০২৬-২৭ সেশনের পুনর্গঠন সম্পন্ন হয়েছে। এতে নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মদ শাহনেওয়াজ এবং জেলা শাখার সভাপতি মনোনীত হয়েছেন আনাস আহমদ।

শনিবার (৩ অক্টোবর) নারায়ণগঞ্জ মহানগরীর বার্ষিক সদস্য সমাবেশে এ পুনর্গঠন কার্যক্রম সম্পন্ন হয়। মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি জাকারিয়া হোসাইন জাকির।
সমাবেশে সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৬-২৭ সেশনের জন্য মুহাম্মদ শাহনেওয়াজ মহানগর সভাপতি নির্বাচিত হন। অন্যদিকে, জেলা শাখার সভাপতি হিসেবে আনাস আহমদকে মনোনীত করা হয়।
এ ছাড়া মহানগর শাখার সেক্রেটারি হিসেবে কামরুল হাসান মিরাজ এবং জেলা শাখার সেক্রেটারি হিসেবে মুহাম্মদ ফজলে রাব্বিকে মনোনীত করা হয়েছে।
সমাবেশের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি জাকারিয়া হোসাইন জাকির। এ অধিবেশনে সভাপতিত্ব করেন নবনির্বাচিত মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ এবং পরিচালনা করেন জেলা শাখার সভাপতি আনাস আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় বায়তুলমাল ও ছাত্রকল্যাণ সম্পাদক এইচ এম শাহাব উদ্দিন, সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাবেক জেলা সভাপতি এমদাদুল হক, প্রভাষক মাইদুল ইসলাম, রিফাত আহমদ সাজিদ এবং মুফতি তৌফিক বিন হারিছ।
নতুন নেতৃত্বের মাধ্যমে নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

