নারায়ণগঞ্জের সংসদ সদস্য আবদুল্লাহ আল আল আমিন তানভীর মুহাম্মদ ত্বকীকে স্মরণ করে তার হত্যার বিচার দাবি করেছেন।
রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “ত্বকী আমাদের জেনারেশনের মেধাবী তরুণ। দেশকে অনেক কিছু দেওয়ার ছিল তার। ওসমানদের হাতে প্রাণ হারানো তরুণ।”
ত্বকীর ছবি দেখলে নিজের অনুভূতির কথা তুলে ধরে আল আমিন বলেন, একই শহরে তাদের একসঙ্গে রাজনীতি, প্রতিবাদ ও প্রতিরোধ করার কথা ছিল। কিন্তু সেই সুযোগ আর হয়নি।
পোস্টের শেষাংশে তিনি ত্বকী হত্যার বিচার দাবি করে লেখেন, “ত্বকী হত্যার বিচার চাই।”

