কাশীপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সুচিন্তা নগর নিবাসী নুরুল ইসলাম লাবলুর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এনায়েতনগর ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাসান সরদার।
সোমবার (৮ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
শোকবার্তায় হাসান সরদার মরহুম নুরুল ইসলাম লাবলুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন থাকার পর নুরুল ইসলাম লাবলু ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

