সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিষিদ্ধ নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা মৃত্যু নিয়ে গুজব রটানো অভিযোগ উঠেছে। এখনো তিনি ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতায় বা ইলেকট্রোলাইট ইমব্যালান্স রোগে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকায় একটি প্রাইভেট ক্লিনিকের আইসিইউতে ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক আইনজীবী।
খোকন সাহা চিকিৎসা সেবায় রয়েছেন তার স্ত্রী, ভাগিনা ভাতিজী ও শ্বশুড়বাড়ি স্বজনরা। ইতোমধ্যে তারা নারায়ণগঞ্জ সহ দেশবাসীর কাছে খোকন সাহার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন। গ্রেপ্তার এড়ানোর বিষয়টি বিবেচনায় নিয়ে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে তাঁর চিকিৎসা চলছে বলে জানা গেছে।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি নারায়ণগঞ্জের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা খোকন সাহাকে। ওই সময়ের রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের অনেক নেতার মতো তিনিও আত্মগোপনে চলে যান বলে জানা যায়। এরপর থেকে তাঁর প্রকাশ্য রাজনৈতিক তৎপরতার খবর পাওয়া যায়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলাসহ তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

