নারায়ণগঞ্জের মাসদাইরে এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মরহুম মীর আব্দুল আউয়ালের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাদ মাগরিব মাসদাইরে মরহুমের নিজ বাসভবনে মীর আব্দুল আউয়াল মেম্বার ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে এ দোয়া ও স্মরণসভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় মুরুব্বি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্মরণসভায় উপস্থিত ব্যক্তিরা মরহুম মীর আব্দুল আউয়ালের জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন। পাশাপাশি তাঁর আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয় এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানানো হয়।
মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এ দোয়া ও স্মরণসভায় তাঁর বিদেহী আত্মার শান্তি ও পরকালীন কল্যাণ কামনা করা হয়।
