নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশিপুরের বাশমুলি এলাকার মাদক স্পটে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬২ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসাইনের নেতৃত্বে পুলিশ এ অভিযান চালায়।
শামীম হোসাইন জানান, আটককৃতদের মধ্যে কয়েকজন মাদক বিক্রেতাও রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

