৫ আগস্টের পর দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আসে নাই: মো হাফিজুর রহমান
৫ আগস্টের পর দেশে সাধারণ মানুষের কাঙ্ক্ষিত পরিবর্তন আসে নাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মোঃ হাফিজুর রহমান।
শুক্রবার (৬ নভেম্বর) বাদ আসর বন্দর জনতা ক্লাব মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্দর ইউনিয়ন সংগঠনের উদ্যোগে আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন দেশে শান্তুি ও শৃঙ্খলা পেতে চাইলে আল্লাহর আইন সৎ লোকের শাসন ছাড়া সম্ভব নয়। তাই আগামী স্থানীয় নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ ভাবে সৎ আল্লাহ ভীরু মানুষদেরকে নির্বাচিত করবেন।
ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি মাহবুবুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর উপজেলা আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকী।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কর্মপরিষদ সদস্য সামসুদ্দোহা, মাওঃ রেজাউল করিম, মোঃ ইসরাইল, রেজাউল করিম রাজা, মাওঃ আমিনুল ইসলাম, সাবেক ছাত্রনেতা কাউছার আলম, এডভোকেট তাওফিকুল ইসলাম দিপু, সুমন রানা ও আল-আমিন প্রমুখ।
কর্মী সম্মেলন থেকে বন্দর ইউনিয়নের আসন্ন স্থানীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
মনোনীত প্রার্থীরা হলেন: ইউনিয়ন চেয়ারম্যান: উপজেলা আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকী ১নং ওয়ার্ড মেম্বার: আনোয়ার হোসেন ২নং ওয়ার্ড মেম্বার: আঃ করিম, ৩নং ওয়ার্ড মেম্বার: আঃ রহমান, ৪নং ওয়ার্ড মেম্বার: মোঃ সুমন, ৭নং ওয়ার্ড মেম্বার: আল হেলাল, ৮নং ওয়ার্ড মেম্বার: আবু তালিব ৯নং ওয়ার্ড মেম্বার: আব্দুল জব্বার (ওরফে আঃ আজিম)।
সম্মেলনে বক্তারা আগামী স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

