নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাতের আঁধারে বসতবাড়ি ভাঙচুর ও তাণ্ডব চালানোর ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বসতবাড়ি পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং হামলা ও ভাঙচুরের ঘটনার বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের দুর্ভোগের কথা শোনেন।
রাতের আঁধারে বসতবাড়িতে এমন ভাঙচুর ও তাণ্ডবের ঘটনাকে অত্যন্ত ন্যক্কারজনক ও নিন্দনীয় উল্লেখ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি উঠেছে।
বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের মতো ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার যেন ন্যায়বিচার পায়, সে জন্য প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন সচেতন মহল।

