নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি তাঁর ছোট মেয়ে নুসরাত জাহান খান সৃষ্টির বিয়ের দাওয়াত প্রদান করেন।
সোমবার (৮ জুন) নিজের ফেসবুক পেজে তারেক রহমানের সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেন অ্যাডভোকেট টিপু।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “আমার দীর্ঘ দিনের আশা ও আকাঙ্ক্ষার প্রতীক, রাজনৈতিক অভিভাবক, নেতাকর্মীদের আস্থার শেষ ভরসা এবং বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে আমার ছোট মেয়ে নুসরাত জাহান খান সৃষ্টির বিয়ের দাওয়াত প্রদান করেছি।”
দলীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা অ্যাডভোকেট টিপু বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

