নারায়ণগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে ‘অপসংস্কৃতির কবলে পবিত্র আশুরা ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত করেছে উলামা পরিষদ নারায়ণগঞ্জ মহানগর। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উলামা পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতী মামুন ফেরদাউসের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুফতী মাহমুদুল হাসান কাসেমীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ ও আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন নারায়ণগঞ্জ উলামা পরিষদের সভাপতি আল্লামা আব্দুল আউয়াল, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমীর মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা ড. এএফএম খালেদ হোসাইন, দেওভোগ মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু তাহের জিহাদী, লেখক ও গবেষক মাওলানা মুসা আল-হাফিজ, উলামা পরিষদের জেলা সেক্রেটারি মুফতী জাকির হুসাইন কাসেমী, আলীরটেক মাদ্রাসার মুহতামিম হাফেজ আতাউল হক সরকার, আমলাপাড়া মাদ্রাসার শিক্ষাসচিব মাওলানা খুরশিদ আলম, অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির আমীর আতিকুর রহমান নান্নু মুন্সি, খেলাফত মজলিসের মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম এবং খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন দেওভোগ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল গাফফার শাহপুরী। অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী মুশফিক বিন জামিল।
এছাড়া অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নাসিকের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, খেলাফত মজলিস সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্ব।
সেমিনারে বক্তারা পবিত্র আশুরার তাৎপর্য তুলে ধরে অপসংস্কৃতির প্রভাব থেকে সমাজকে রক্ষা এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

