জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার উদ্যোগে প্রথম পরিচিতি সভা ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ, সদস্যদের দায়িত্ব বণ্টন এবং জনসম্পৃক্ত বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ফতুল্লা থানায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় প্রধান বক্তার বক্তব্যে জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার আহ্বায়ক মো. হাসান শিকদার বলেন, “আদর্শ, শৃঙ্খলা ও জনসম্পৃক্ত কার্যক্রমের মাধ্যমে ফতুল্লায় জাতীয় ছাত্রশক্তিকে একটি শক্তিশালী, দায়িত্বশীল ও জনবান্ধব ছাত্রসংগঠন হিসেবে গড়ে তোলা হবে।” তিনি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার সদস্য সচিব সাঈদ জুনায়েদ, মুখ্য সংগঠক আমিন আল রাজ, মুখপাত্র ফজলে মাহমুদ রাব্বি এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরদিন আহমেদ সিয়াম।
সভায় বক্তারা সংগঠনের আদর্শ, শৃঙ্খলা, সততা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ফতুল্লা থানায় জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

