জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার আহ্বায়ক মো. হাসান শিকদার। তিনি সংগঠনের আদর্শ, লক্ষ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় সদস্য সচিব সাইদ জোনায়েদও বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সংগঠনকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, নতুন সদস্য সংগ্রহ এবং নিয়মিত কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার আদায়ে জাতীয় ছাত্রশক্তিকে একটি কার্যকর ও সুসংগঠিত প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
নেতৃবৃন্দ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে নিষ্ঠা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, সমন্বিত প্রচেষ্টা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সংগঠনকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।
সভায় ফতুল্লা থানার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়ন এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

