গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়া শহীদ মিনার থেকে গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চাঁদাবাজি এবং বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন পীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুব শক্তি।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার। এ সময় তিনি জনগণের ভোগান্তি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন।
তিনি বলেন, “শীঘ্রই এসব সমস্যার সমাধান করতে হবে। অন্যথায় জনগণ তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে দ্বিধা করবে না।”
বিক্ষোভ মিছিল থেকে জনগণের দাবি ও অধিকার নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

