নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের এনায়েতনগরের মাসদাইর কবরস্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এবং নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক জুবায়ের সরদার।
শনিবার (২৯ আগস্ট) তারা ঘটনাস্থল পরিদর্শন করে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন।
এ সময় ক্ষতিগ্রস্তদের সরকারি উদ্যোগে প্রয়োজনীয় ক্ষতিপূরণ ও সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরিদর্শনকালে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কবরস্থান এলাকায় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদার, প্রয়োজনীয় সরঞ্জাম রাখা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
তারা অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

