ডেস্ক রিপোর্ট: ডেঙ্গু প্রতিরোধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) ডেঙ্গু ওয়ার্ডের জন্য মশারি ও চিকিৎসাসামগ্রী উপহার দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক নেতাকর্মীরা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদের উদ্যোগে সাবেক যুবদল নেতাকর্মীরা হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের জন্য মশারি ও ইনসুলিন সিরিঞ্জ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাজমুল হোসেন বিপুলের হাতে তুলে দেন।
এ সময় মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, “আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে হৃদয়ে ধারণ করে আমরা দেশ ও দশের কল্যাণে সর্বদা নিয়োজিত থাকব, ইনশাআল্লাহ।”
এ সময় সাবেক যুবদল নেতা আনোয়ার মাহমুদ বকুল, দিপু চৌধুরী, রানা মুজিব, নাজমুল কবীর নাহিদ, শওকত খন্দকার, জুয়েল রানা, সুমন ভূঁইয়া, রানা মুন্সী, মো. মিঠু, মো. মুসা, রাসেল আহম্মদ মনির, কুতুবউদ্দিন, মোহাম্মাদ আলম হোসেন, জামাল হোসেন, ফারুক, কবির জিহাদি, খোকন গাজী, সোহেল, আফজাল হোসেন ও শামীম হোসেন বাবুসহ সাবেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

