বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর আওতাধীন ফতুল্লা থানা শাখার সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (৬ নভেম্বর ২০২৬) শুক্রবার বিকালে মহানগর মজলিস কার্যালয়ে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ। ২০২৬-২৭ সেশনে ইসলামী ছাত্র মজলিসের ফতুল্লা থানা শাখার সভাপতি হিসেবে মোহাম্মদ আবু সাঈদ এবং সেক্রেটারি হিসেবে নাজিম হাসান স্বপ্ন দায়িত্বপ্রাপ্ত হন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহনেওয়াজ বলেন, সংগঠনের যেকোনো দায়িত্ব কোনো পদ-পদবি বা অর্জনের বিষয় নয়, বরং এটি সরাসরি মহান আল্লাহর পক্ষ থেকে অর্পিত এক বিশাল আমানত। কে কতটুকু দায়িত্ব পালন করেছি, কাল কেয়ামতের ময়দানে প্রতিটি মুহূর্তের হিসাব আল্লাহর কাছে পেশ করতে হবে। তাই আমাদের নিয়ত হতে হবে একবারে খাঁটি এবং প্রতিটি পদক্ষেপ পরিচালিত হতে হবে কেবলই রবের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। কোরআন ও সুন্নাহকে পাথেয় করে শিক্ষা, প্রশিক্ষণ ও দাওয়াতী তৎপরতার মাধ্যমে এই তরুণ ছাত্রসমাজকে আলোকিত চরিত্র ও জ্ঞান অর্জনের পথে সুসংগঠিত করতে হবে।
তিনি আরো বলেন – আমাদের মনে রাখতে হবে, একটি জাতির হৃদস্পন্দন হলো তার ছাত্রসমাজ। তারাই আগামীর সমাজ সংস্কার ও বিপ্লবের অগ্রনায়ক। তাই ইসলামী সমাজব্যবস্থা কায়েমের মহান লক্ষ্যে আমাদের প্রতিটি তরুণকে সৎ, যোগ্য ও বিচক্ষণ নেতৃত্বের সুষম গুণে গড়ে তুলতে হবে। এই ঈমানী ও আদর্শিক লড়াইয়ের ময়দানে সকল প্রতিকূলতায় সবর (ধৈর্য) ও অবিচলতাই হবে আমাদের চূড়ান্ত বিজয়ের আসল চাবিকাঠি।”
এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিসের নারায়ণগঞ্জ জেলা সাবেক সভাপতি মুফতি তৌফিক বিন হারিছ, খেলাফত মজলিস ফতুল্লা থানা সভাপতি জনাব আবু বকর, ছাত্র মজলিস মহানগর ক্যাম্পাস ও ছাত্রকল্যাণ সম্পাদক মুহাম্মদ সিয়াম, বায়তুলমাল ও প্রচার সম্পাদক মুহাম্মদ জাওয়াদুল ইসলাম, সদর থানা বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ ফয়সাল প্রমুখ।

