যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং তরুণদের মেধা ও প্রতিভার বিকাশের লক্ষ্যে জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার উদ্যোগে পাঁচতলা হাউজিং কমপ্লেক্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
তরুণদের সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্দেশ্যে আয়োজিত এ টুর্নামেন্টে স্থানীয় তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।
টুর্নামেন্টের আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার সদস্য সচিব নাহিদ হাসান সজীব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার আহ্বায়ক মো. হাসান শিকদার। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরদিন আহমেদ সিয়ামসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ও খেলোয়াড়রা।
আয়োজকরা বলেন, যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে নিয়মিত খেলাধুলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তারা আরও বলেন, “খেলাধুলায় গড়ি শক্তি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই প্রত্যয়ে শিক্ষা, ঐক্য ও মুক্তির পথে তরুণ সমাজকে এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

