গার্মেন্টস শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা মজুরির প্রস্তাব জমা দিয়েছেন। তবে মালিকপক্ষ এখনো লিখিত প্রস্তাব দেয়নি। তাদের প্রস্তাব জমা দিতে চার কর্মদিবস সময় দেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
বোর্ডের সদস্য ও শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, বিভিন্ন পর্যায়ের শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা এবং দাবির প্রতি সম্মান জানিয়ে শ্রমিক-কর্মচারীদের নিম্নতম মজুরির প্রস্তাব বোর্ডে জমা দেওয়া হয়েছে। প্রস্তাবে আপাতত শুধু মজুরির পরিমাণ উল্লেখ করা হয়েছে। এর যৌক্তিকতা, পদ ও গ্রেড নিয়ে আগামী সপ্তাহে আলোচনা হবে।
শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি:
– ১ নম্বর গ্রেড: ৪৮ হাজার টাকা
– ২ নম্বর গ্রেড: ৪৩ হাজার টাকা
– ৩ নম্বর গ্রেড: ৩৮ হাজার টাকা
– ৪ নম্বর গ্রেড: ৩২ হাজার টাকা
– শিক্ষানবিশ: ৩০ হাজার টাকা
অন্যদিকে কর্মচারীদের জন্য প্রস্তাবিত মজুরি:
– ১ নম্বর গ্রেড: ৫৫ হাজার টাকা
– ২ নম্বর গ্রেড: ৫০ হাজার টাকা
– ৩ নম্বর গ্রেড: ৪৫ হাজার টাকা
– ৪ নম্বর গ্রেড বা অফিস স্টাফ: ৪০ হাজার টাকা
সূত্র: দৈনিক ইত্তেফাক।

