নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. হাসান ফারাজীর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) গোগনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক যুবাইর সরদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. জাহিদুল হক বাঁধন এবং মুখ্য সংগঠক মো. নুরজ্জামান হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক আবিদ রহমান।
উঠান বৈঠকে মেম্বার পদপ্রার্থী মো. হাসান ফারাজীর প্রতি সমর্থন জানিয়ে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করা হয়।
এ সময় বক্তারা স্থানীয় মানুষের প্রত্যাশা, এলাকার উন্নয়ন এবং জনসম্পৃক্ততার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের আয়োজক ও সৌজন্যে ছিলেন গোগনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. হাসান ফারাজী।

