নারায়ণগঞ্জের সাইনবোর্ড শান্তিধারা এলাকায় অবস্থিত জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।
এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন মাদ্রাসার ৪৮ জন শিক্ষার্থী। তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গভীর রাতে শিক্ষার্থীরা যখন ঘুমিয়ে ছিলেন, ঠিক সেই সময় আগুনের ঘটনায় মাদ্রাসাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
এদিকে, মাদ্রাসা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। মহান আল্লাহর কাছে জামিয়া আশরাফিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার নিরাপত্তা ও দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

