নারায়ণগঞ্জ-৪ আসনে কোনো ধরনের রাজনৈতিক আধিপত্য কিংবা একক প্রভাব বিস্তারের চেষ্টা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আবিদ রহমান।
বুধবার এক বক্তব্যে তিনি বলেন, “এটি আব্দুল্লাহ আল আমিন ভাইয়ের নারায়ণগঞ্জ-৪ আসন, এটি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া নয়। এখানে কোনো হাসিনাতন্ত্র কিংবা মুজিবতন্ত্রের আধিপত্য চলবে না। নারায়ণগঞ্জ-৪ আসনকে কেউ গোপালগঞ্জ বানানোর দুঃসাহস দেখাবেন না।”
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের মানুষ নিজেদের অধিকার ও মর্যাদার প্রশ্নে সবসময় আপসহীন। কোনো পক্ষ আধিপত্য বিস্তার কিংবা রাজনৈতিক প্রভাব প্রতিষ্ঠার অপচেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে তার বিরুদ্ধে কঠোর রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলা হবে।
আবিদ রহমান বলেন, “নারায়ণগঞ্জ কারও ব্যক্তিগত সাম্রাজ্য নয়। এটি জনগণের এলাকা। জনগণের অধিকার, মর্যাদা ও মতামতের প্রতি সম্মান রেখেই রাজনীতি করতে হবে।”
জাতীয় ছাত্রশক্তির এই নেতা নারায়ণগঞ্জ-৪ আসনে রাজনৈতিক সহাবস্থান ও জনগণের অধিকারকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

