নারায়ণগঞ্জে তীব্র গরমের মধ্যে এসএসসি পরীক্ষার্থীদের স্বস্তি দিতে এগিয়ে এসেছেন মহানগর বিএনপি নেতা ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান।
মঙ্গলবার ২১ এপ্রিল জাকির খানের পক্ষে মহানগর বিএনপির নেতাকর্মীরা শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিনামূল্যে পানি বিতরণ করেন।
জানা গেছে, নারায়ণগঞ্জ হাইস্কুল, মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজ, নারায়ণগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয় ও আদর্শ স্কুলে হাজারো পরীক্ষার্থীর হাতে পানি তুলে দেওয়া হয়। বিতরণকৃত পানির বোতলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জাকির খানের ছবি সংযুক্ত ছিল।
পরীক্ষা চলাকালে অনেক অভিভাবককে কেন্দ্রের বাইরে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করতে দেখা যায়। তীব্র তাপদাহে ক্লান্ত ও তৃষ্ণার্ত এসব অভিভাবকদের মাঝে পানি বিতরণ করে স্বস্তি দেন নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন সনেট আহমেদ, ফয়সাল আহম্মেদ হৃদয়, রাসেল মাদবর, লিমন ভূইয়া, সানু, বাবু, হিরা, উজ্জ্বল, রমজান ও পিয়াসসহ অন্যান্য নেতাকর্মীরা।

