দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর এসেছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন নতুন ট্যারিফ কাঠামো অনুমোদন করেছে, যার ফলে কম দামে বেশি গতির ইন্টারনেট পাওয়া যাবে।
সোমবার (২৭ এপ্রিল) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘এক দেশ, এক রেট’ নীতিমালার আওতায় ৫ এমবিপিএস থেকে ৪০ এমবিপিএস পর্যন্ত ব্যান্ডউইডথের দাম নতুনভাবে সমন্বয় করা হয়েছে।
নতুন নির্ধারিত দামে:
৩০ এমবিপিএস: সর্বোচ্চ ৫০০ টাকা
১০০ এমবিপিএস: সর্বোচ্চ ১০০০ টাকা
২৫০ এমবিপিএস: সর্বোচ্চ ৩০০০ টাকা
সংস্থাটি আরও জানায়, সেবার মান নিশ্চিত করার শর্তে ‘স্যাম অনলাইন’কে ৩০ থেকে ২৫০ এমবিপিএস পর্যন্ত বিভিন্ন প্যাকেজ চালুর অনুমতি দেওয়া হয়েছে।
এছাড়া, এসব সংযোগে সর্বোচ্চ শেয়ারড কন্টেনশন রেশিও ১:৮ নির্ধারণ করা হয়েছে, যা ব্যবহারকারীদের জন্য তুলনামূলক স্থিতিশীল গতি নিশ্চিত করবে।
নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে স্বল্প খরচে উচ্চগতির ইন্টারনেট সুবিধা আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।

