ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ করা হয়েছে FIFA World Cup 2026-এর গ্রুপ পর্বের পূর্ণাঙ্গ সময়সূচি। ১২ জুন থেকে শুরু হতে যাওয়া এই মহাযজ্ঞে অংশ নিচ্ছে বিশ্বের সেরা দলগুলো।
ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ম্যাচ সূচির পোস্টার, যেখানে বাংলাদেশ সময় অনুযায়ী প্রতিটি ম্যাচের দিন-তারিখ ও সময় উল্লেখ করা হয়েছে।
সময়সূচি অনুযায়ী, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল তাদের প্রথম ম্যাচ খেলবে ১৪ জুন ২০২৬, প্রতিপক্ষ মরক্কো। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ভোর ৪:০০ টায়। এরপর ২০ জুন হাইতির বিপক্ষে এবং ২৫ জুন স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা।
অন্যদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৭ জুন ২০২৬, প্রতিপক্ষ আলজেরিয়া। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সকাল ৭:০০ টায়। এরপর ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে এবং ২৮ জুন জর্ডানের মুখোমুখি হবে লিওনেল মেসিদের দল।
বিশ্বকাপ ঘিরে ইতোমধ্যেই উন্মাদনা শুরু হয়েছে ফুটবল সমর্থকদের মাঝে। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকরা নিজেদের প্রিয় দলের ম্যাচের সময় জেনে প্রস্তুতি নিতে শুরু করেছেন।
ফুটবলপ্রেমীদের জন্য আগামী জুন-জুলাই মাস হতে যাচ্ছে জমজমাট এক উৎসব।

