নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন জেলা কৃষক লীগের নেতা বাসেদ ভূইয়াকে (৪৩) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে ফতুল্লার ভুইগড় এলাকার ভুইয়া বাড়ির সামনের সড়ক থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার বাসেদ ভূইয়া ফতুল্লা মডেল থানার ভুইগড় এলাকার ভুইয়া বাড়ির মৃত হানিফ মিয়ার ছেলে।
পুলিশ জানিয়েছে, বাসেদ ভূইয়া জেলা আওয়ামী কৃষক লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি জেলা আওয়ামী কৃষক লীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন ওরফে নাজিম চেয়ারম্যানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
তাঁর বিরুদ্ধে কী অভিযোগে গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া কী, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

