প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ এর মধ্যে বর্তমানে এনসিপি উদীয়মান শক্তি হিসাবে আবির্ভুত হচ্ছে,
জুলাই আন্দোলন এর মাধ্যমে গড়ে উঠা এ দল থেকে উঠে এসেছে জাতীয় এবং জেলা ও মহানগর ভিত্তিক অনেক তরুন নেতৃত্ব, তরুন সমাজে এবং নতুন রাজনীতি যারা পছন্দ করে তাদের মধ্যে রয়েছে তাদের গ্রহনযোগ্যতা। ফ্যাসিবাদ বিদায় করে মানুষকে নতুন স্বপ্ন দেখাতে ব্যস্ত দলটি নারায়ণগঞ্জ এ কম সময়েই মানুষের মনে ভালো জায়গা করে নিয়েছে,
সর্বশেষ হওয়া জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি নারায়ণগঞ্জ ৪ আসনের মত হেভিওয়েট আসনটি ১১ দলীয় জোটের কৌশল এবং নিজেদের ক্লিন ইমেজের প্রার্থী আব্দুল্লাহ আল আমিন এর মাধ্যমে নিজেদের করে নেয়, পরাজিত প্রার্থীরা হাই প্রোফাইল থাকার পর ও মানুষ ভোট এনসিপিকেই দিয়েছে। নির্বাচনে জয় লাভ এর কিছুদিন পরই জেলা ও মহানগর এর কমিটি ঘোষনা দেয় এনসিপি যাতে নারায়ণগঞ্জ এর ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবার এর সদস্যরা ত রয়েছেই, দির্ঘদিন ধরে করে আসা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভুমিকা রাখা ছাত্র নেতারা রয়েছে মুল চালিকায়।
জানা গেছে সংসদ নির্বাচনের পর এবার এনসিপির চোখ স্থানীয় নির্বাচনে,
এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর এনসিপির যুগ্ম আহবায়ক এবং মিডিয়া সেল এর দায়িত্বপ্রাপ্ত ইব্রাহিম আদহাম খান এর নিকট এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন এনসিপি সর্বাত্বকভাবে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, এ বিষয়ে কেন্দ্রীয় নির্দেশনা ও দেওয়া হয়েছে, জেলা এবং মহানগর এর দায়িত্বশীল নেতারা এ ব্যাপারে বারংবার রুদ্ধদ্বার বৈঠক করেছেন। যতটুকু আমরা জানি আগে হবে ইউনিয়ন পরিষদ, উপজেলা নির্বাচন এবং এরপর ধাপে ধাপে সিটি করপোরেশন নির্বাচনগুলি হবে, অনেক জায়গাতেই আমাদের ক্যান্ডিডেট রা প্রস্তুতি নিচ্ছেন। এমন কি অনেক জায়গাতে একের অধিক ক্যান্ডিডেট রয়েছে, শেষ মুহুর্তে দল যাকে যোগ্য মনে করবে তাকে মনোনয়ন দিবে এবং সবাই তার জন্যই কাজ করবে।
জোটবদ্ধভাবে নির্বাচন না এনসিপি এককভাবে স্থানীয় নির্বাচন করবে এমন প্রশ্নে তিনি বলেন, এটা কেন্দ্রীয় সিদ্ধান্ত, দিন যত যাবে এসব বিষয় আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে।
স্থানীয় নির্বাচনে এনসিপি কেমন ফলাফল করবে বলে আশা করেন এ প্রশ্নে ইব্রাহিম বলেন, দলীয় সমর্থন পেলেই কেউ স্থানীয় নির্বাচনে ভালো করবেন এমনটা নয়৷ স্থানীয় নির্বাচন অপেক্ষাকৃত জটিল এবং দলীয় সমর্থনের পাশাপাশি অন্যান্য অনেক ফ্যাক্টর ও এখানে জড়িত, সামাজিক, পরিচিতি, ব্যাক্তি চরিত্র, ক্লিন ইমেজ এসব কিছু।
তবে এনসিপি প্রথম নির্বাচনেই ভালো প্রার্থীদের হারিয়ে পরীক্ষায় উত্তীর্ন হয়েছে, নির্বাচনটা কিভাবে করতে হয় এনসিপি জানে, আপনারা জানেন সংসদ নির্বাচনে যেখানে অন্যান্য প্রার্থীরা গাড়ি বহর আর লোকভাড়ায় ব্যস্ত ছিল,আমরা ছিলাম রাস্তায় রাস্তায় এলাকায় এলাকায় বর্তমান সংসদ সদস্য আলামীন ভাই এর সাথে হেটে প্রচারনায়, ফলাফল আপনাদের সামনে, মানুষ আমাদের গ্রহন করেছে, যদি সুষ্ঠু ভোট হয় এনসিপি জানে ভোটার রা তাদের নিরাশ করবেনা।
জানা গেছে যে, নারায়ণগঞ্জ জেলা এনসিপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে, উপজেলা নির্বাচনে এবং মহানগর এনসিপি সিটি করপোরেশন নির্বাচন এর কাজ গুছিয়ে আনছে। চেয়ারম্যান, মেম্বার, মেয়র এবং কাউন্সলির প্রার্থীতায় নিজেদের মধ্যে
তথ্য উপাত্ত বিশ্লেষন চলছে, পরে তা দলীয় ফোরামে সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে, তবে প্রায় ১.৫ বছর বয়সী দলটি কতখানি করতে পারবে তা দেখা যাবে নির্বাচনের ফলাফলে।

