নারায়ণগঞ্জের বন্দরে সৎমাকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে ফিরোজ (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ।
গ্রেপ্তার ফিরোজ বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকার মৃত আলাউদ্দিন সরদারের ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বুধবার (১২ আগস্ট) রাতে ঘারমোড়া এলাকায় অভিযান চালিয়ে ফিরোজকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নারী বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সৎপুত্র ফিরোজসহ দুজনের বিরুদ্ধে মামলা করেন।
মামলা দায়েরের পর পুলিশ ভুক্তভোগী নারীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। একই দিন দুপুরে গ্রেপ্তার ফিরোজকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

