বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ফতুল্লা থানার সাবেক সাংগঠনিক সম্পাদক মীর মকবুল হোসেন বাবলু।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বিএনপি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
এসময় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান-এর প্রতি গভীর শ্রদ্ধা জানান। একইসঙ্গে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া এবং গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের প্রতিও গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মীর মকবুল হোসেন বাবলু বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার সুসংহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে তিনি বিএনপির আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে দেশ ও মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের সকল পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

