খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার উদ্যোগে শাখার কর্মীদের আত্মিক মানোন্নয়ন ও ধর্মীয় চেতনা জাগ্রত করার লক্ষ্যে মাসিক শবগুজারী অনুষ্ঠিত হয়েছে।
১৬ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার বাদ এশা নগরীর খানপুর লাল মসজিদে এ শবগুজারী শুরু হয়। রাতভর বিভিন্ন ধর্মীয় কার্যক্রমের মধ্য দিয়ে ফজর পর্যন্ত এ আয়োজন চলে।
খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার সভাপতি খন্দকার হাফেজ আওলাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলীল।
এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, বায়তুলমাল সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, নারায়ণগঞ্জ সদর থানা শাখার সহসভাপতি আলমগীর হুসাইন, সহসাধারণ সম্পাদক মারুফ পাটওয়ারী, বায়তুলমাল সম্পাদক ছফিউল্লাহ, নির্বাহী সদস্য ফারুকুল ইসলাম প্রধানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শবগুজারীর মাধ্যমে কর্মীদের আত্মিক উন্নয়ন, ধর্মীয় অনুশীলন এবং সাংগঠনিক কার্যক্রমে দায়িত্বশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

